বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬ ও এন্টিজেন পরীক্ষায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২ জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৫০, মোহাম্মদ আলী হাসপাতালে ৫০, টিএমএসএস হাসপাতালে ১৩ ও উপজেলা হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত করে ৭৭৯ জন মারা গেছেন। এর মধ্যে বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬৭৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এই মৃত্যুর তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে