
রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ইতিমধ্যে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ১০ জুন অবশিষ্ট দুটি উপজেলাকেও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে রাজশাহী বিভাগ।
আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার মধ্যে ৬৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ১০ জুন অবশিষ্ট দুটি উপজেলা বগুড়ার শেরপুর এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলাকেও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
বিভাগীয় এই কমিশনার আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার থেকে সারা দেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হবে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এ সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের সব ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেওয়া হবে।
শনিবার বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমিসেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ভূমিসেবা বিষয়ে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় কেব্ল নেটওয়ার্ক ব্যবহার, গুরুত্বপূর্ণভাবে ব্যানার স্থাপন, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হবে ভূমিবিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতারও।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে