
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ বলেন, আজ বুধবার সকাল ৬টার দিকে নাচোলে তাঁর পেয়ারাবাগানে যাচ্ছিলেন জুয়েল। এ সময় একদল ডাকাত তাঁর পথ রোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জুয়েল মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবের আহমেদ বলেন, মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার কল করলেও তাঁকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে