ভারত থেকে দ্বিতীয় দফায় আরও ২০০ টন তরল অক্সিজেন দেশে এসে পৌঁছেছে। আজ বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভারতের ঝাড়খন্ড থেকে ২০০ টন অক্সিজেন ভারতীয় রেলওয়ের একটি বিশেষ ট্রেনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেনের অভাবে কোন করোনা রোগীকে যেন বিপদে পড়তে না হয় সেজন্য সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুফিয়া আক্তার ওহাব বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতাল গুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত রোববার (২৫ জুলাই) একইভাবে বিশেষ ট্রেনে লিন্ডে বাংলাদেশে ২০০ টন তরল অক্সিজেন আনে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে