
পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় খালাসপ্রাপ্ত বিএনপির কর্মী আজাদ হোসেন খোকন মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কাচারিপাড়ার বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
আজ বুধবার বেলা ২টার দিকে শহরের পশ্চিম টেংরি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
খোকন শহরের কাচারিপাড়ার পিয়ার আলী মণ্ডলের ছেলে। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলার মামলায় তিনি ২০১৯ সালে পাবনা আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাইকোর্টে আপিলের রায়ে ৫ ফেব্রুয়ারি ওই মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। খোকন দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়াও শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু শোক ও সমবেদনা জানিয়েছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে