
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাদ্রাসা এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসাহাক আলীকে (৬৫) এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে ক্ষেতলালের শিশি নাজিরপাড়া গ্রাম থেকে ইছাহাক আলীকে গ্রেপ্তার করে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
অভিযুক্তের বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামে।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর পালিয়ে যান অবিযুক্ত ইছাহাক আলী। এ ঘটনায় পর বুধবার ক্ষেতলাল থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করে। মামলার চার দিন পর আজ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ বলেন, আসামি ইছাহাক আলীকে গ্রেপ্তারের পর ক্ষেতলাল থানায় সোপর্দ করা হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ইছাহাক আলী হাফেজিয়া মাদ্রাসার ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করার পর থেকে পলাতক ছিলেন। র্যাবের মাধ্যমে গ্রেপ্তারের পর তাঁকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে