
নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। আজ বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। তবে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসে। তখন ডাকাতেরা দ্রুত একটি ট্রাকে উঠে পালিয়ে যায়।
খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছয়টি স্থানে ব্যারিকেড বসায়। ডাকাতদের ট্রাক ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।
নওগাঁ থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। আহত দুই ডাকাত রুবেল হোসেন ও মাসুদ রানাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল, যা ডাকাতির সময় লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডাকাতদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর এলাকায় হতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৮ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে