
পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন সাঁথিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুহ মোল্লা (২৮), আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩০) ও নুর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।
সংবাদ সম্মেলনে মেজর এহতেশামুল হক খান জানান, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ সাঁথিয়ার বনগ্রাম বাজার থেকে ফেরার জন্য চরভদ্রকোলা এলাকায় অটোরিকশা থেকে নামেন। সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বটতলা এলাকায় তাঁকে একা পেয়ে মুখ চেপে ধরে ও পা বেঁধে ফেলেন উল্লিখিত তিন আসামি। পরে তাঁরা ওই এলাকার ডাঙ্গারচকের মাঠে নিয়ে যান। সেখানে গৃহবধূকে মুখে কাপড় গুঁজে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। গতকাল রাতে সাঁথিয়ার খাইলভরা মোল্লাবাড়ি ও আতাইকুলার ধর্মগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আজ দুপুরে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে