বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের চার নেতাকর্মী ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পেছনে জহুরুলনগর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে তাঁরা ছুরিকাঘাতের শিকার হন।
আহতরা হলেন ছাত্রলীগের নেতা শুভ, তাঁর কর্মী আকাশ, হৃদয় ও আমির। বর্তমানে তাঁরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকার স্থানীয় রাস্তায় কলেজ ছাত্রলীগের নেতা শুভর কয়েকজন অনুসারী বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েক যুবক দুই মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরে যেতে বলেন। কারণ ছাত্রলীগের কর্মীরা এমনভাবে বসে ছিলেন যে ওদিক দিয়ে মোটরসাইকেল পার হতো না।
কিন্তু রাস্তা থেকে সরে যেতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ওই যুবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন তাঁরা। একপর্যায়ে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন যুবককে ডেকে নেন। ছাত্রলীগের কর্মীরাও তাঁদের নেতা শুভকে ডেকে নেন। শুভ ওই সময় ১৫ জনের মতো কর্মী নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ওই সময় শুভসহ তাঁর তিন অনুসারী ছুরিকাহত হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতের শজিমেক হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা।
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে হবে। তা না হলে কলেজ ছাত্রলীগ নিজেদের দাবি আদায় করে নিতে জানে।’
এ বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। আর ছুরিকাঘাতের ঘটনায় এখানে মামলা দায়ের হয়নি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে