বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এক স্কুলছাত্র (১৫) নিহত এবং তার দুই বন্ধু আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাবতলী উপজেলার উজগ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল গাবতলী উপজেলার উজগ্রাম দক্ষিণ পাড়ার ইউনুছ আলীর ছেলে। সে গাবতলী উপজেলার কাগইল করুনাকান্ত উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
আহত দুজন হল মেহেদী হাসান (১৫) ও আশিক হাসান (১৬)।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে গ্রামের একটি বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। বিকেল চারটার দিকে বৃষ্টি ভেজা গ্রামের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলের অপর দুই আরোহী মেহেদী হাসান ও আশিক হাসান গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে