বগুড়ায় রেলের অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ডিজিটাল এই পদ্ধতির উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, বর্তমান সরকার বগুড়ায় রেলের যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে ডিজিটাল এ সেবার যাত্রা শুরু করেছে। বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর জন্যও কাজ করা হচ্ছে। এ ছাড়াও বগুড়াতে আরও একটি কোচ সংযোজনের বিষয়ে আলোচনা হয়েছে।
বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, যাত্রীরা এখন ঘরে বসে সহজ ডটকমের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে পারবেন। বগুড়া থেকে ঢাকাগামী দুইটি ট্রেন রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসে ৭৫টি করে টিকিট অনলাইনে কেনা যাবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে