
সিরাজগঞ্জের কামারখন্দে মো. আসিফ (১৩) নামের এক কিশোর বালুবাহী ট্রাকের নিচে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে আসিফের মা সোনিয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে মামলা করেছেন। নিহত আসিফ উপজেলার কয়েলগাতী গ্রামের ভ্যানচালক শাহীন আকন্দের ছেলে।
এলাকাবাসী জানায়, কয়েলগাতী গ্রামের বিভিন্ন বাড়িতে নির্মাণকাজের জন্য পাশের উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ থেকে ট্রাকে করে বালু আনা হচ্ছিল। গতকাল রোববার বিকেলে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফসহ আরও তিন কিশোর ওই ট্রাকে উঠে পড়ে। পরে বালুভর্তি করে যাওয়ার পথে বালুর ওপর উঠে বাড়ি ফিরছিল আসিফসহ তিন কিশোর।
সন্ধ্যায় কয়েলগাতী পশ্চিমপাড়ায় ট্রাকটি পৌঁছালে বালুভর্তি ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায়। তাতে বালুর নিচে চাপা পড়ে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পঞ্চগ্রাম কবরস্থানে আসিফের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অজ্ঞাতপরিচয় চালকের বিরুদ্ধে কিশোরের মা সোনিয়া খাতুন মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে রাতেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে