
খাতায় প্রাপ্ত নম্বর যোগ করার সময় পরীক্ষকেরা ভুল করায় ফেল করেছিল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫৮ জন এসএসসি পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করলে ভুল ধরা পড়ে। এই শিক্ষার্থীদের পাস দেখিয়ে আজ সোমবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভাগের আট জেলার ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণের পর সোমবার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পুনঃনিরীক্ষণে মোট ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫৮ জন ফেল থেকে পাস করেছে। নম্বর যোগে ভুল হওয়ার কারণে প্রথমবার তাদের ফেল এসেছিল। পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন পরীক্ষার্থী। একজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে বলেও জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে