
সামান্য জ্বর হলেও বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘এমপি-মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসার জন্য যেতেন, তখন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না।’
আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরের শাহমখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘তিলে তিলে খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। আর প্রাণ বাঁচাতে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ দেশের হাজার হাজার নেতা-কর্মীকে খুন ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপির এমন কোনো নেতা নাই যে তার নামে মামলা নাই।’
শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক বুলবুল।
শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে