চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একই সময়ে ও স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকাল ১০টায় সমাবেশ ডেকেছেন। একই স্থান ও সময়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খাঁন ঝালু।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ১৪৪ ধারা জারি করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছেন তাঁরা।
এদিকে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের জানান, প্রশাসন যেহেতু ১৪৪ ধারা জারি করেছে তাই তিনি আর সভা করবেন না।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে