রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম সুদেব সরদার (২২)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামে তাঁর বাড়ি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাঁকে আটক করে র্যাব।
র্যাবের একটি দল এ অভিযান চালায়। র্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন অস্ত্র ব্যবসায়ী।
সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁর অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল।
র্যাবের অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে