রাজশাহীতে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি মাদক মামলায় চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছে ১ হাজার ৩৫টি ইয়াবা পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) ভোররাতে রাজশাহীর কাটাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল। এর আগেও ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাজমুল।
দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পলাতক থাকা নাজমুল ইসলাম ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজমুল চারঘাটের মাদক সম্রাট হিসেবে পরিচিত।
র্যাব জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে। সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল। তাঁর বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে