
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ‘ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করলে মানুষ আপনাদের পিঠের চামড়া তুলে নেবে। রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে মাঠে আসুন। আমরা অভিনন্দন ও স্বাগত জানাব। আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে যে রাজনৈতিক দল গঠনের পাঁয়তারা করছেন—এ দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে। নতুন করে সংকট তৈরি হবে। স্থিতিশীলতা নষ্ট হবে।’
আজ শনিবার জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। হারুনুর রশীদ বলেন, ‘আপনি কিসের সংস্কার করতে চান। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে; ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে।’
হারুনুর রশীদ আরও বলেন, ‘আপনি ৮ আগস্টের পরে ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কোনো পথ যদি ধরেন, তাহলে জনগণ আপনাকে ছাড় দেবে না। যে বিতর্ক আপনি ইতিমধ্যে জন্ম দিয়েছেন, ক্ষমতায় আসার ছয় মাস পরে আপনি কেন আয়না ঘর পরিদর্শনে গেলেন? আলামত কে নষ্ট করল? যাঁরা আয়না ঘর তৈরি করে এ দেশের নিরীহ, নিরপরাধ মানুষকে জুলুম করেছে, হত্যা করেছে ওই আয়না ঘরে নিয়ে; তাদের কেন গ্রেপ্তার করা হলো না, আপনাকে সে জবাব দিতে হবে।’
আওয়ামী লীগ প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ শেখ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে—এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা ও গুম করে বিচারবহির্ভূত শাসনব্যবস্থা কায়েম করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তাঁর কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে, চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব শ্রেণির মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেন না, ধ্বংস করেন। শেখ হাসিনা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে