বগুড়ায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নূরনবী (২৫)। তিনি জেলার গাবতলী উপজেলার চকসধু এলাকার লালমিয়ার ছেলে।
ট্রেনে ধাক্কায় যুবকের মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআই মোস্তফা জানান, নূরনবী জামিলনগর এলাকায় খালার বাসায় বেড়াতে এসেছিলেন। আজ দুপুর ১২টার দিকে কামারগাড়ী এলাকায় রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নূরনবীর মৃত্যু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে