নওগাঁর পোরশায় ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্জি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহতন। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লি চিকিৎসক মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের। পরে তাঁর ছোট ভাই সোনাবর অলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘদিন ধরে চলে মামলার সাক্ষ্যগ্রহণ। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ে আসামি মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাসকক্ষে আসামি উপস্থিত ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে