নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ এক কিশোর চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ কিশোরের নাম শারিকুল ইসলাম (১৪)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে।
বাবা সুলতান আলী বলেন, ‘চার্জার ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এই অবস্থা দেখে ছেলে ভাড়া মারার উদ্দেশে রোববার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।’
উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রোববার সকাল থেকে ভ্যানচালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যাড এলাকায় যাত্রী বহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে বাসস্ট্যাড এলাকায় তাঁকে আর দেখা যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে