রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া নয়জনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২২৪ জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন, রাজশাহীর ১০১ জন, নওগাঁর নয়জন, নাটোরের সাতজন এবং পাবনার ছয়জন রোগী ছিলেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এর মধ্যে পাবনার একজন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, রাজশাহীর ১৪ জন এবং নওগাঁর তিনজন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে এখন করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২ টি। আরও শয্যা বাড়ানোর চেষ্টা চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে