
সিরাজগঞ্জের কাজীপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সোনামুখী বাজারে শিখা স্মৃতি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা গেছে, মন্দিরের ভেতরে একটি প্রতিমা ভেঙে সামনের দিকে উল্টে ফেলে রাখা হয়েছে। মন্দিরের দরজা থেকে একটি বাঁশ প্রতিমার সঙ্গে লাগানো। মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া ও দরজায় তালা দেওয়া।
মন্দিরের তত্ত্বাবধায়ক উত্তম কর্মকার বলেন, ‘সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দেখি প্রতিমা ভাঙা। দরজায় তালা ঠিকই আছে। কে বা কারা বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমা ভেঙে ফেলে রেখেছে।’
কাজীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার বলেন, ‘আমি জানার পর মন্দিরে এসেছি। উগ্রবাদীরা রাতের আঁধারে মন্দিরের ভেতরের প্রতিমা ভেঙে ফেলে রেখেছে। আমি চাই সঠিক তদন্তপূর্বক দোষীদের শাস্তি হোক।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতনদের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে