
বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) এক সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং পরে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার যুবককে ধুনট থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম জুবায়ের মাহমুদ সাম্মু (২৪)। তিনি উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে। এ ছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা এই মামলায় আরও দুজনকে আসামি করেছেন। তাঁরা হলেন একই গ্রামের নূর আলম (২৩) ও নিশাত (২৪)।
মামলা সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামি জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করত। এমতাবস্থায় গত ২ মে রাত ১০টার দিকে ওই স্কুলছাত্রী নিজ বাড়ির বাইরে বের হলে জুবায়ের মাহমুদ তাকে অপহরণ করেন।
এ ঘটনায় সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে এবং আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার জুবায়ের মাহমুদ সাম্মুকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে