
রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ১৫-২০ জন লোক এ হামলা চালায় বলে জানা গেছে। এ সময় ৬০-৭০টি চেয়ার ও বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তসলিম উদ্দিন জানিয়েছেন, নামাজের সময় গানবাজনা করার অভিযোগ তুলে এ হামলা চালানো হয়। তিনি বলেন, ‘১৫-২০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। তারা কারও সঙ্গে কথা না বলেই ভাঙচুর শুরু করে।
হামলার সময় অভিযোগ তোলা হয়, ‘নামাজের সময় নাকি গানবাজনা চলছিল। আসলে নামাজের সময় গানবাজনা হয়নি। জোহর ও আসরের সময় নামাজের জন্য অনুষ্ঠানে বিরতি দেওয়া হয়েছিল।’

কারা হামলা চালিয়েছে এ প্রশ্নে ‘আমি কাউকে চিনি না’ জবাব দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলেন, ‘থানায় জানানো হয়েছে। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে।’ অভিযোগ করবেন কি না জানতে চাইলে বলেন, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশের টিম ফিরলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারব। এ ব্যাপারে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে