বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমানকে (২৮) ছুরিকাঘাতের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সোনাতলা উপজেলা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফাহিম ও তাঁর বন্ধুরা শজিমেক কলেজের দুই নম্বর গেটে ঝাল মুড়ি খেতে যান। সেখানে দোকানি ফরিদ ব্যাপারীর সঙ্গে ফাহিমের বাগ্বিতণ্ডা হয়। এ সময় ঝাল-মুড়ি বিক্রেতার ছেলে শাকিল পেঁয়াজ কাটা চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ছুরিকাঘাতের ঘটনার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বুধবার রাত ৯টার দিকে মেডিকেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ জড়িতদের রাতেই গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এ ছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেডিকেল কলেজের দুই নম্বর গেটের বিপরীতে নতুন রাস্তায় বসা ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
বগুড়া শজিমেক শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক মোফাজ্জল হোসেন রনি জানান, ফাহিমের অবস্থা এখনো আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার ফাহিমের জ্ঞান ফিরলেও ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে