
বগুড়ার শেরপুরে মহাসড়কে মো. নাহিদ (৩০) নামের এক চালককে কুপিয়ে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত নাহিদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের বাসিন্দা। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হয়েছেন। পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, নাহিদের ডান কবজি এবং বাঁ কানের পেছনে গভীর ক্ষত হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত নাহিদ বলেন, ধুনট রোড বাসস্ট্যান্ড থেকে এক যুবক যাত্রীবেশে তাঁর অটোরিকশায় ওঠেন। শহরের কলেজ রোডে যাওয়ার পথে উপজেলা গেটের সামনে পৌঁছালে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারসহ অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে