নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে