
নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯)। নাসির উদ্দিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে মাস্টাররোলে কর্মরত ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় পিকআপচালক। ঈদ উপলক্ষে তাঁদের একমাত্র কন্যাসন্তানকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্বামী পিকআপ নিয়ে বের হলে তিনি বাসায় একা ছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে স্বামীর পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাতজন যুবক বাসায় ঢুকে তাঁকে জোর করে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে