
দীর্ঘদিন ধরে মাথায় লাগানো কৃত্রিম চুল (পরচুলা) খুলে, গোঁফ রেখে নিজের পরিচিত চেহারা আড়াল করেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পিএস সেলিম সরকার। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২ কমান্ডার আবুল হাশেম সবুজ। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ড্রিম কনভেনশন হলে যৌথ অভিযান চালিয়ে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত কলেজছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সেলিম সরকার। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। মাথার নকল চুল খুলে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। অবশেষে র্যাবের হাতে ধরা পড়েন সেলিম।
গ্রেপ্তারকৃত সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (কামারপাড়া) মহল্লার মো. আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে থেকে শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা দেয়। মিছিলটি স্থানীয় আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা ছাত্র-জনতার গণ-আন্দোলন নস্যাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলিবর্ষণ করলে মিছিলে অংশ নেওয়া ছাত্র মো. শিহাব হোসেন (১৯), হাফেজ মো. সিয়াম হোসেন (২০) ও মো. ইয়াহিয়া আলী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় মোছা. শাহানা খাতুন (৩৫), মো. হযরত আলী (৩৪) ও মো. সোলায়মান (২৯) বাদী হয়ে তিনটি পৃথক হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিলেন সেলিম সরকার।
এ ছাড়া এই তিন মামলাতেই সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকেও আসামি করা হয়েছে। তিনিও পলাতক রয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে