
রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। র্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। বৃষ্টির পরিবার এ কারণে আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।
১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তাঁর পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তাঁর বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।
এ মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আজ অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করেন।
র্যাব জানিয়েছে, শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে