
প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনো চাওয়া নেই। সাধ শুধু দেখা করার, একটু কথা বলার। সে জন্য একটি ব্যানার নিয়ে রাজশাহীতে সারা রাত বসে ছিলেন আফরোজা আক্তার (৪৫) নামের এক নারী।
আজ রোববার সকালে মাদ্রাসা ময়দানের জনসভায় ঢুকেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।
জানা যায়, আফরোজা আক্তারের বাড়ি ঢাকার সাভারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার রাজশাহীতে এসেছেন। জনসভাস্থল মাদ্রাসা ময়দানের পাশে মাদ্রাসা ময়দানসংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে বসে থেকে শনিবার সারা রাত কাটিয়েছেন।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা নুরুল হোসেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছেন বঙ্গবন্ধুর মহত্ত্বের কথা। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, তাও শুনেছেন বাবার কাছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাও শোনা বাবার কাছেই। সেই থেকে বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন আফরোজার। এ জন্য ছুটে এসেছেন রাজশাহীতে।
আফরোজা আরও জানান, ১৯৯৩ সালে তিনি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, তখন তাঁর বিয়ে হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও শ্বশুরবাড়ির সবাই বিএনপির সমর্থক। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভালো নেই। এখন তাঁর দুই মেয়ে। টিউশনি করে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আফরোজা। তাঁর বড় মেয়ে কলেজে পড়ে। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। শুধু বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু কথা বলতে চাই, এটাই চাওয়া। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা হয়নি। এ জন্য এবার রাজশাহী চলে এসেছি। জনসভায় যদি কথা বলার সুযোগ হয়!’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে