
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের এক ছাত্রীকে র্যাগিং করার ঘটনায় জড়িত আরেক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরীর দেওয়া এক বার্তায় পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়া ইসলামকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় পাবিপ্রবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রুকাইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় প্রাথমিকভাবে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্টি র্যাগিং কমিটি রয়েছে। তাদেরকে ঘটনা তদন্ত করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রব্বেজ টাওয়ারে ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমু রানী তালুকদার র্যাগিংয়ের শিকার হন। রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীকে নিজেদের রুমে ডেকে নেন পরিসংখ্যান বিভাগের ১৪তম ব্যাচের ছাত্রী রুকাইয়াসহ ছাত্রীনিবাসের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থী।
তাঁকে মেসের ছাদে ডেকে নিয়ে ম্যানার শেখানোর নামে মানসিকভাবে হেনস্তা করা হয়। রাত এগারোটা পর্যন্ত এভাবে চলার পর শিমু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁকে পুনরায় ছাত্রীনিবাসে নেওয়া হয়।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে