বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষ ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
সংঘর্ষে আহতরা হলেন এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৪২) এবং একই গ্রামের আরিফুল ইসলাম (৩৪)। এর মধ্যে আরিফুল ইসলামকে রাতেই আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরের দিকে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তোজাম্মেল হক এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ তারেক হেলালের সঙ্গে রাজনৈতিকভাবে আগে থেকে বিরোধ রয়েছে।
গতকাল বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলালের কর্মী ফরিদুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হককে অকথ্য ভাষায় গালমন্দ করেন। সংবাদ পেয়ে তোজাম্মেল হকের নেতা-কর্মীরা এলাঙ্গী বাজারে এসে ফরিদুল হককে মারধরে আহত করেন।
এ সময় এম এ তারেক হেলালের কর্মীরা পাল্টা হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের কর্মী আরিফুল ইসলামকে মারধরে আহত করেন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই উভয় পক্ষ বাদী হয়ে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করেন। এর মধ্যে এম এ তাকের হেলালের পক্ষের মামলায় সাতজন এবং তোজাম্মেল হকের পক্ষের মামলায় আটজনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। একপক্ষের একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যপক্ষের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে