সিরাজগঞ্জ সদরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আলাউদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক আলাউদ্দিনকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথাসহ শরীরের অনেক অংশ থেঁতলে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে।
ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘নিহত বৃদ্ধের পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে নাম লেখা মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনো পাওয়া যায়নি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে