বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক কর্মচারীকে বকশিশ কম দেওয়ায় রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাস্ক খুলে দেওয়ার পর পরই ওই রোগী মারা যান। এরপর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই কর্মচারী। মৃত বিকাশ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিকাশ চন্দ্র কর্মকার। প্রথমে তাঁকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়।
এরপর রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে স্ট্রেচারে করে গুরুতর আহত বিকাশকে (১৮) সার্জারি বিভাগে নেন হাসপাতালের খণ্ডকালীন কর্মচারী আসাদুজ্জামান ধলু। পরে বিকাশের বাবা বিশু চন্দ্র কর্মকারের কাছে বকশিশ হিসেবে ২০০ টাকা দাবি করেন ধলু। ওই সময় বিকাশের বাবা ধলুকে ১৫০ টাকা দেন। টাকা কম দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুমূর্ষু রোগী বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন ধলু। এতে নাক দিয়ে ফেনা উঠে সঙ্গে সঙ্গে মারা যান বিকাশ। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধলু।
বিকাশের বাবা বিশু চন্দ্র বলেন, জরুরি বিভাগে বিকাশের চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক দিয়ে তৃতীয় তলায় সার্জারি বিভাগের ওয়ার্ডে পাঠানো হয়। এরপর হাসপাতালের কর্মচারী ধলু স্ট্রেচারে করে বিকাশকে সার্জারি বিভাগে নিয়ে মেঝেতে শুইয়ে দেন। পরে ধলু বকশিশ হিসেবে আমার কাছে ২০০ টাকা দাবি করে। ১৫০ টাকা দেওয়ায় ধলু ক্ষিপ্ত হয়ে বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেয়। এ সময় বিকাশের মুখ দিয়ে ফেনা উঠে সঙ্গে সঙ্গেই মারা যায়। পরে বিকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধলু।
জানতে চাইলে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ধলু হাসপাতালের নিয়মিত কোন কর্মচারী নয়। হাসপাতালের কাজে মাঝে মাঝে দৈনিক মজুরির ভিত্তিতে কিছু লোক নেওয়া হয়। ধলুকে নেওয়া হয়েছিল করোনা টিকার বুথে কাজ করার জন্য।
তিনি আরও বলেন, ‘বিকাশের মৃত্যুর বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, বিকাশের মৃত্যুর পর থেকে ধলু পলাতক রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে