
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়।
সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, ‘আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে