রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। এর আগে গত ৪ জুন এই হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রোগী ছিলেন। এদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোরের একজন ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের চারজন করে মোট আটজন মারা গেছেন।
হাসপাতালের করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৭১টি। শুক্রবার সকালে ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১০ জন, নাটোরের ১৫৬ জন, নওগাঁর ২৪ জন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার তিনজন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৮ জন। বাকিরা আছেন বিভিন্ন ওয়ার্ডে।
গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহী থেকে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১১ জন, নওগাঁ থেকে সাতজন এবং নাটোর, পাবনা ও মেহেরপুর থেকে একজন করে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২৫ জন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে এর আগে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আটজনের মৃত্যু হয়। এ ছাড়া ৯ জুন আটজন, ৮ জুন আটজন, ৭ জুন সাতজন, ৬ জুন ছয়জন, ৫ জুন আটজন, ৪ জুন ১৬ জন, ৩ জুন নয়জন, ২ জুন সাতজন এবং ১ জুন সাতজন মারা যান।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে