রাজশাহীর পুঠিয়া উপজেলার এক বৃদ্ধা নিখোঁজ হয়েছিলেন প্রায় ছয় মাস আগে। অনেক খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। লাভ হয়নি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও। হঠাৎ ডোবার মধ্যে পাওয়া কঙ্কালের ভেতরে গলার মালা ও হাতের চুড়ি দেখেই হারানো মাকে চিনলেন তাঁর ছেলে।
মৃত ওই বৃদ্ধার নাম শেরজান বিবি (৯৩)। পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর স্বামীর নাম মৃত নূর আলী মণ্ডল। গতকাল বৃহস্পতিবার ভাড়ড়া গ্রামের এক ডোবায় পাওয়া কিছু হাড়গোড়কেই মায়ের কঙ্কাল বলে শনাক্ত করেছেন তাঁর ছেলে লুৎফর হোসেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাড়ড়া গ্রামে কয়েক ব্যক্তি ডোবার পানি সেচে মাছ ধরছিলেন। তখন কচুরিপানার ভেতরে মানুষের হাড়গোড় পাওয়া যায়। হাড় থেকে মাংস পচে খসে যাওয়ায় কার লাশ তা চেনার উপায় ছিল না। এ কথা গ্রামে ছড়িয়ে পড়লে একে একে সবাই দেখতে যায়।
খবর পেয়ে যান শেরজান বিবির ছেলে লুৎফর হোসেনও। তিনি কঙ্কালের মধ্যে থাকা গলার মালা ও হাতের চুড়ি দেখে বলেন, এটিই তাঁর নিখোঁজ হয়ে যাওয়া মায়ের কঙ্কাল। ওসি জানান, শেরজান বিবির নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছিল। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেটি দাফন করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে