
নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে নদীর মাঝখান থেকে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি।
হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নায়েব আলীকে নদীর মাঝখানে দেখতে পাই। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে