
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জটিবাড়ী গ্রামের স্বপন সরকারের স্ত্রী প্রসূতি হাফিজা খাতুনের সিজারিয়ানের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়।
হাফিজা খাতুনের স্বামী স্বপন সরকার বলেন, ‘আমার স্ত্রীর সমস্যা থাকার কারণে নরমালে সন্তান হচ্ছিল না। তাই কামারখন্দ হাসপাতালে বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। আর আমি দিনমজুর মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু না করা হলে ধারদেনা করে বেসরকারি ক্লিনিকে অপারেশন করা লাগত।’
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু হয়েছে। এত দিন অপারেশন-সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এই হাসপাতালে অপারেশনের কার্যক্রম চালু করা যাচ্ছিল না। এটি চালু হওয়ায় পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনা মূল্যে সেবা পাবেন। আর এই হাসপাতালে সন্তান প্রসব হলেই নবজাতককে পুরস্কার দেওয়া হবে।’
এর আগে চলতি বছরের ২৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয়সভায় অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন রামপদ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। পরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে উদ্বোধন করা হয়। ওই বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার। কেনা হয় প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি। কিন্তু অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নির্ধারিত চিকিৎসক ছিল না। তাই অপারেশনের কার্যক্রম চালু করা হয়নি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে