রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল আটটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আয়নাল হক। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার মৃত মছির উদ্দিনের প্রথম ছেলে।
জানা যায়, আয়নাল হক তার বাড়ি থেকে সাইকেল করে ধানের বস্তা নিয়ে হাটে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে উঠতেই হঠাৎ সামনে ট্রাক দেখতে পান। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। অন্যদিকে তার ধানের বস্তা এবং সাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে বিনস্ট হয়।
বিকেলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে এখন পর্যন্ত তার জ্ঞাস ফিরে আসেনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে