
নাটোরের বড়াইগ্রামে বাসার ছাদে বন্ধুদের সাথে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিকাপুর প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে কালিকাপুর এলাকার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, বনপাড়া কালিকাপুর এলাকার প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন করতে গিয়ে অসাবধানতাবসত তিনতলা থেকে পড়ে যায় ইশতিয়াক। তাকে উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ‘আমার ছেলে লেখাপড়ায় ভালো ছিল। এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে