
পাবনার সাঁথিয়া উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আতাইকুলা থানার চুলকাটাই মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ভোরে কৃষকেরা কাজ করতে গেলে রাস্তার পাশে চুলকাটাই মাঠে গলাকাটা লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখি। এলাকার কেউ চিনতে পারছে না।
আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত লাশ উদ্ধার করে এলাকাবাসীকে শনাক্তের জন্য দেখানো হচ্ছে। কেউ চিনতে পারছেন না। থানায় মামলা ও লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে