
নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রদলের আট সদস্যের কমিটির পাঁচজন পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অছাত্র দিয়ে পকেট কমিটি করার অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা ছাত্রদলের সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি রেদুয়ান হাসান, সহসভাপতি ইবনে আরাফাত জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পাপিয়া সুলতানা রিয়া ও বীথি খাতুন।
রেদুয়ান হাসান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আগে থেকে ফেসবুকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলাম। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সুজন নির্বাচন না দিয়ে অছাত্রদের দিয়ে আট সদস্যের কমিটি ১৫ ফেব্রুয়ারি ফেসবুকে প্রকাশ করেন। যে কারণে আমরা এই কমিটি প্রত্যাখ্যানসহ পদত্যাগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাঁচ সদস্য লিখিতভাবে পদত্যাগের আবেদন করেছেন। সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে