
রাজশাহী মহানগরীতে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাজশাহীর র্যাব-৫ ও কিশোরগঞ্জের র্যাব-১৪-এর যৌথ দল এ অভিযান চালায়। আজ শুক্রবার দুপুরে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।
র্যাব জানায়, দুই বছর আগে হেলেনাকে বিয়ে করেন রয়েল। সংসারে সতিন থাকায় বিয়ের পর থেকে তাঁদের পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তাঁরা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে মামলা হলে র্যাব ছায়াতদন্ত করছিল।
র্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে সন্দেহভাজন আসামি রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাঁদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের আদালতে তুলবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে