রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সালিসে বিচার না পেয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানার বসুয়া এলাকায় ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকা নিজ বাড়িতে গলায় ফাঁস দেন ওই যুবক। মৃত যুবকের নাম মো. ইয়ামিন (২৩) এবং তিনি ওই এলাকার মো. বাবুর ছেলে।
ইয়ামিনের বাবা মো. বাবু আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন আগে ইয়ামিনকে মারধর করে এলাকার কয়েকজন ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার দুই পক্ষকে ডেকে নিয়ে সালিসে বসেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। সেখানে তিনি পক্ষপাতিত্ব করেন। এই ক্ষোভেই গতকাল দিবাগত রাতে ইয়ামিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। পরে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ দরজা ভেঙে ইয়ামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
সালিসে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সালিস করার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘সালিস করলে ভুক্তভোগী আগে আমার অফিসে লিখিত অভিযোগ করবে। তারপর নোটিশ করে দুই পক্ষকে ডাকব। এসব কিছুই হয়নি। কোনো সালিসও আমি করিনি।’
ইয়ামিনকে চেনেন কি না জানতে চাইলে কাউন্সিলর বলেন, এলাকার ছেলে হিসেবে চিনি। গতকাল বুধবার তাঁর অফিসে এসেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সে গতকাল আমার অফিসে এসেছিল।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়ামিনের পরিবার বলছে, সালিসে বিচার না পেয়ে ইয়ামিন আত্মহত্যা করেছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। পরিবার যেভাবে অভিযোগ করবে সেভাবেই গ্রহণ করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে