
বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. সোহান (১৮), একই ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের আবু তালেব (৪০) ও মো. ফরহাদ (৪০)। তিনজনেই নির্মাণশ্রমিকের কাজ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হওয়ার ফলে তাঁদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্মাণাধীন একটি ভবন মহাসড়কের পাশে অবস্থিত, যার খুব কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় নির্মাণশ্রমিকেরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন, ফলে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকেন।
কামাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নেসকো বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আহতদের উদ্ধার করা হয়।
আবু তালেবের ফুপাতো ভাই আনোয়ার হোসেন বলেন, আবু তালেবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এবং অন্য আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে