
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা দুটি দায়ের করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপির কর্মী আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।
দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের বিএনপিকর্মী তাহাসেন আলী বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে এই মামলা করা হয়।
ওসি আতাউর রহমান বলেন, ‘মামলা দুটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে