কুষ্টিয়ার ভেড়ামারার যুবক হাবিবুর রহমান টিপু ভাগ্যের চাকা ঘোরাতে গড়ে তুলেছিলেন বরজ। আশা ছিল সাত বিঘা জমির পান বিক্রির টাকা দিয়ে পাড়ি দেবেন ইউরোপের দেশ পোল্যান্ডে। চার দিন পান বিক্রিও করেছিলেন। এখন সব শেষ। গত রোববারের অগ্নিকাণ্ডে টিপুর বরজের সঙ্গে পুড়ে গেছে বিদেশে যাওয়ার স্বপ্ন।
আগুনের কাছে অসহায় আত্মসমর্পণ করে এখন নির্বাক বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের ছেলে টিপু। তাঁর মতোই ভাগ্য পুড়ে গেছে উপজেলার পাঁচটি গ্রামের বাসিন্দাদের। রোববার বেলা ১১টার দিকে রায়টা গ্রামের পাথরঘাটায় বরজে আগুনের সূত্রপাত হয়। হালকা বাতাস আর শুষ্ক মৌসুমের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে আগুন গিলে নেয় বরজ, ফসলি জমি, বসতবাড়ি, কলাবাগানসহ সবকিছু।
টিপু বলেন, ‘ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর ছিলাম। স্বপ্ন দেখেছিলাম আমি পোল্যান্ড যাব আর ছোট ভাইয়ের জন্য গ্রামেই মুদিদোকান করে দেব। সে লক্ষ্য নিয়েই পানের বরজ গড়ে তুলেছিলাম। কিন্তু আগুন কেড়ে নিয়েছে সবকিছু। ভয়াবহ আগুন ট্র্যাজেডিতে হাজার হাজার কৃষকের বরজের মতো আমার ৭ বিঘা জমির বরজও নিমেষে ছাই হয়ে গেছে। লেলিহান আগুনের কাছে পরাস্ত হয়েছি। দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে